বিড়ি শিল্পে শুল্ক প্রত্যাহারসহ সাত দফা দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও করেছে বিড়ি শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড এর সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি পালনকালে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও করে শ্রমিকরা।
শিরোনাম
বিড়ির শুল্ক প্রত্যাহার
বঙ্গবন্ধুর আমলের মতো বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহার করে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা দাবি জানান বিড়ি শ্রমিকরা। পার্শ্ববর্তী দেশ ভারতের মতো সরকার কর্তৃক শ্রমিকদের সকল প্রকার সুযোগ সুবিধা দাবি করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান তারা।
বঙ্গবন্ধুর আমলে বিড়ি শিল্পে কোন শুল্ক ছিল না, তাই আগামী বাজেটে বিড়ির শুল্ক প্রত্যাহার, অগ্রিম আয়কর প্রত্যাহার, বিদেশী কোম্পানির নিম্নস্তরের সিগারেট বন্ধ এবং বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবি জানিয়েছেন পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন।